,

লন্ডনে মাথা ঘুরে পড়ে গেলেন মীর্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।

 

17

স্থানীয় সময় বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে বৃটিশ পার্লামেন্ট এলাকায় মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা এম্বুলেন্সে করে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মির্জা ফখরুলকে হোটেলে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক।

ইউকে বিএনপি সভাপতি জানান, লন্ডনে অবস্থানরত মির্জা ফখরুল রবিবার রাতের খাবারের পর কিছুটা অসুস্থ্যবোধ করেন। তবে সোমবার সকালে তিনি সুস্থ্যবোধ করেন এবং ইউকে বিএনপির কিছু শীর্ষনেতাকে সঙ্গে নিয়ে বৃটিশ পার্লামেন্টে যান। সেখানে অতিথিদের সঙ্গে কফি পানের সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান মির্জা ফখরুল। সঙ্গে সঙ্গে এম্বুলেন্স এসে তাকে সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দীর্ঘ পরীক্ষিা নীরিক্ষা শেষে লন্ডন সময় আনুমানিক ৭টার দিকে তাকে হোটেলে ফেরার অনুমতি দেন ডাক্তাররা।

তবে সোমবারের প্রচন্ড গরমের প্রভাবেও মির্জা ফখরুলের শরীর খারাপ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ডাক্তাররা। সোমবার লন্ডনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল।

মির্জা ফখরুল এখন পুরোপুরি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন ইউকে বিএনপির সভাপতি এম মালেক। রবিবার বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক সেমিনারে মির্জা ফখরুল অংশ নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শনিবার লন্ডনে এসে পৌঁছান মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা