,

চকলেট খেয়েই স্বাস্থ্যের উপকার

Beautiful young caucasian woman eating chocolate isolated over white background

স্বাস্থ্য ডেস্ক : যদি আপনি মিষ্টি কোন স্ন্যাক্সের সন্ধানে থাকেন যার কিছু স্বাস্থ্য উপকারিতাও থাকবে, তাহলে চকলেটই হতে পারে আপনার জন্য আদর্শ। হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন, হেলথি ট্রিট হিসেবে আপনি চকলেট খেতে পারেন। তবে সেটি হতে হবে সঠিক ধরণের। আপনি একটু খুঁজলেই আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী চকলেটটি খুঁজে পাবেন। নতুন বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে যে চকলেট হৃদ স্বাস্থ্যের জন্য উপকারী এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনাও কমায়। ডার্ক চকলেট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই চলুন।

১। কোকো বাটার
স্বাস্থ্যকর ফ্যাট যেমন- কোকো বাটার আছে এমন চকলেটই হচ্ছে স্বাস্থ্যকর চকলেট। এটি হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। চকলেট কেনার সময় প্যাকেটের লেবেলটি ভালো করে পড়ে নিন।

২। তিক্ততাই শ্রেষ্ঠতম
অন্য সব ধরণের চকলেটের চেয়ে ডার্ক চকলেটই হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর। চকলেট যেহেতু খুবই জনপ্রিয় তাই বাজারে বিভিন্ন ধরণের চকলেটই পাওয়া যায়। তাই চকলেট কেনার জন্য সঠিক কোম্পানির ভালো ডার্ক চকলেট বেঁছে নিন। ডার্ক চকলেটে চমৎকার কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডার্ক চকলেটের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর তিক্ত স্বাদ। এটির কারণ এতে উপস্থিত প্রাকৃতিক উপাদান যা আপনার জন্য উপকারী। যত বেশি তিক্তস্বাদ ততবেশি স্বাস্থ্যের জন্য উপকারী।

৩। ধীরে ধীরে খান
ডার্ক চকলেট উপকারী হলেও পরিমিত পরিমাণে খাওয়া উচিৎ। কারণ মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর আমরা কখনো স্ন্যাক্স জাতীয় খাবার পেট ভরে খাইনা। তাই স্ন্যক্স হিসেবে চকলেট খাওয়ার সময় ও মনোযোগ দিয়ে খান, এতে আপনি অল্প পরিমাণ খেয়েও তৃপ্তি পাবেন।

৪। সুখী শিশু
যে নারীরা গর্ভাবস্থায় প্রতিদিন চকলেট খান তারা খুব সহজেই স্ট্রেস ম্যানেজ করতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে, তাদের সন্তানেরা উচ্ছল হয় এবং তারা সব সময় হাসিখুশি থাকে।

৫। ওজন কমায়
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন যে, চকলেট খেলে পেট ভরা থাকে এবং তৃপ্তিও পাওয়া যায়। ডার্ক চকলেট খেলে অন্য মিষ্টি, লবণাক্ত ও ফ্যাটি ফুড খাওয়ার আসক্তি কমে।

এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে, স্ট্রেস কমতে সাহায্য করে, বুদ্ধিমত্তা বৃদ্ধি করে, ডায়রিয়া ও কাশি থেকে মুক্তি দেয়, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল কমায় এবং সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে ডার্ক চকলেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে