,

পাপের প্রায়শ্চিত: মন্দিরে বাসন মাজলেন কেজরিওয়াল

templeআন্তর্জাতিক ডেস্ক : আম আদমি পার্টির যুব ম্যানিফেস্টোতে দলের চিহ্নের সঙ্গে অমৃতসরের স্বর্ণ মন্দিরের ছবি ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করেছিলেন দলটির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই পাপের প্রায়শ্চিত করলেন তিনি। আজ দলের অন্যান্য কয়েকজন সদস্যকে নিয়ে স্বর্ণ মন্দিরের থালা-বাসন মাজলেন কেজরিওয়াল।

অনিচ্ছাকৃত এই ভুলের জন্যে স্বর্ণমন্দিরের কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সেই সঙ্গে কর সেবার অঙ্গ হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী স্বর্ণমন্দিরের রান্নাঘরে বাসন মাজলেন। তবে মন্দির ঝাড়ু দেওয়ার ধারে কাছেও যাননি তিনি, পাছে ফের বিতর্কে জড়িয়ে পড়েন সেই আশঙ্কায়। অথচ কেউ প্রায়শ্চিত করতে চাইলে সব থেকে গুরুত্বপূর্ণ সেবা হিসেবে ধরা হয় মন্দিরের ভিতরে ঝাড়ু দেয়াকে।

৪৫ মিনিট মন্দিরের ভেতরে ছিলেন কেজরিওয়াল। সংবাদমাধ্যমকে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী জানান, ‘আমি স্বেচ্ছা কর সেবা করতে এসেছিলাম। যে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল তার জন্যে ক্ষমা চাইতে এসেছিলাম। ক্ষমা চাওয়ার পর মানসিক শান্তি পেলাম।’

প্রসঙ্গত পাঞ্জাবে আগামী বিধানসভা নির্বাচনে শক্তিশালী তৃতীয় পার্টি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় আম আদমি পার্টি। সেক্ষেত্রে স্বর্ণমন্দিরকে ঘিরে কোনও বিতর্ক তাদের পার্টি এজেন্ডায় বাধা সৃষ্টি করতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে