,

শুটিংয়ের জন্য হানিমুন পেছালেন মাহি

photo-1468837575বিনোদন প্রতিবেদক : আগামী বুধবার বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছেন নায়িকা মাহিয়া মাহি। অনুষ্ঠানের পর তিনি সিলেটে স্বামী মাহমুদ পারভেজ অপুর বাড়িতে যাবেন। এত দিন মাহি মা-বাবার কাছেই ছিলেন। সেখান থেকে লন্ডনে তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়ার কথা। কিন্তু ছবির শুটিংয়ের জন্য আপাতত মধুচন্দ্রিমায় যাচ্ছেন না মাহি ও তাঁর বর। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ‘হারজিৎ’ ছবির শুটিং করবেন মাহি। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক বদিউল আলম খোকন। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। ছবির চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল। ছবিটি প্রযোজনা করছে যৌথভাবে নিউ জেন ও অভি কথাচিত্র।

পরিচালক খোকন বলেন, ‘মাহির বিয়ের পর হানিমুনে লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছবির শুটিংয়ের জন্য তা কিছুদিন পিছিয়েছে। সে যেহেতু ২০ তারিখ বুধবার বিয়ের অনুষ্ঠন করছে, তারপর শ্বশুরবাড়ি যাবে, সেখানে কিছুদিন সময় দিয়ে আগস্টে আমরা ছবির শুটিং শুরু করব। বিষয়টি মাহির সঙ্গে কথা বলে আমরা চূড়ান্ত করেছি।’ এনটিভি অনলাইন

পরিচালক খোকন আরো বলেন, ‘ছবির বিষয়ে মাহি যথেষ্ট সহযোগিতা করছে। হানিমুন রেখে আমাদের ছবির জন্য সময় দিচ্ছে। আসলে একজন শিল্পী হিসেবে সে অনেক সিনসিয়ার। তা ছাড়া সে দুই মাসের জন্য যদি দেশের বাইরে চলে যায়, তা হলে ছবিও তো পিছিয়ে যাবে। এমনিতেই বিভিন্ন কারণে আমাদের ছবির শুটিং সময়মতো শুরু করতে পারিনি। আমরা টানা শুটিং করে ছবির কাজ শেষ করতে চাই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা