,

আরেকটি লড়াইয়ে মুখোমুখি মেসি-রোনালদো

photo-1468855895স্পোর্টস ডেস্ক : ফুটবলের প্রায় প্রতিটি পুরস্কারে দুজনের লড়াই অবধারিত। যেকোনো পুরস্কারের বাড়তি আকর্ষণ লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত লড়াই। এবারের উয়েফা সেরা ফুটবলারের লড়াইয়েও যথারীতি মুখোমুখি হচ্ছেন দুই মহাতারকা।

সোমবার ঘোষিত হয়েছে ইউরোপসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। ১০ জনের এই তালিকায় প্রত্যাশিতভাবেই আছে মেসি ও রোনালদোর নাম। ইউরোপের ক্লাব ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের দেওয়া হয় উয়েফা সেরা ফুটবলারের পুরস্কার।

এ বছর দুটো শিরোপা জয় করায় রোনালদোই ইউরোপসেরার লড়াইয়ে ফেবারিট। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টাইব্রেকারে রোনালদোর জয়সূচক গোল একাদশ শিরোপা এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও পর্তুগালের শিরোপা জয়ে বড় অবদান ছিল তাঁর।

গত মৌসুমে চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। তবে চোট থেকে ফিরে দারুণ খেলে বার্সেলোনার স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে জয়ে যথারীতি বিশাল ভূমিকা রেখেছিলেন তিনি। কোপা আমেরিকা শতবার্ষিকীর ফাইনালে অবশ্য আর্জেন্টিনাকে সাফল্য এনে দিতে পারেননি। তবে ইউরোপসেরার লড়াইয়ে মেসিকে উপেক্ষা করার উপায় নেই।

রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল ও মেসির বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজও আছেন সংক্ষিপ্ত তালিকায়। বেলের নৈপুণ্যে প্রথমবারের মতো ইউরো খেলতে গিয়েই সেমিফাইনালে উঠেছে ওয়েলস। আর সুয়ারেজ হয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ইউরোর সর্বোচ্চ গোলদাতা আতলেতিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার আন্তইন গ্রিজম্যানও আছেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার নেই।

সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি পাঁচজন হলেন রিয়াল মাদ্রিদের পেপে ও টনি ক্রুজ, জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলার।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশের সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়। আগামী ৫ আগস্ট দ্বিতীয় দফা ভোটের পর তিন ফাইনালিস্টের নাম জানানো হবে। আর ২৫ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা