,

হাউজ অব লর্ডসে আজ বাংলাদেশ বিষয়ক আলোচনা

Banglaনিউজ ডেস্ক : ব্রিটেনের হাউস অব লর্ডসে বাংলাদেশ বিষয়ক একটি আলোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই)। স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হবে। আয়োজক সূত্র থেকে এ সংবাদ জানানো হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে অনুষ্ঠেয় এ আলোচনায় প্রাধান্য পাবে বেশ কয়েকটি ইস্যু। তারমধ্যে অন্যতম হচ্ছে সাম্প্রতিক সময়ে গুলশানে জঙ্গি হামলা, বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও জঙ্গিবাদ নিয়ে জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়।

যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিবিদ লর্ড কার্লাইল ও বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এ্যান মেইন এ আলোচনার আয়োজক।

আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও বিএনপির পক্ষে নেতৃত্বে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের পক্ষে আলোচনায় আরো অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পদক আবদুল মতিন খসরু, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মৎস্য ও প্রাণিসম্পদ-বিষয়ক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং আওয়ামী লীগ নেতা দীপক তালুকদার।

এদিকে বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিনর ফারহানা ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা