,

এবার শাকিবের সঙ্গে শুভশ্রী

23415-page2বিনোদন ডেস্ক : এবার ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নাম ঠিক না হওয়া সিনেমাটি। এটি পরিচালনা করবেন জয়দেব।
এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘এখন পর্যন্ত আমার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমাটিও শিকারি সিনেমার পরিচালক জয়দেব নির্মাণ করবেন। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে।’

লন্ডনে শুটিং করতে গিয়ে দেখা হয় শুভশ্রীর সঙ্গে। সেখানেই আড্ডা ও এ বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই নতুন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

শ্রাবন্তীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার যৌথ প্রযোজনার শিকারি সিনেমায় অভিনয় করেছেন শাকিব। ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত সিনেমাটি দর্শক প্রিয়তা পেয়েছে। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় অভিনয় করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা