,

বাবার স্বপ্ন ছিলো ক্রিকেটার হবেন সালমান!

23436-boroবিনোদন ডেস্ক : ছেলে দেশের হয়ে ক্রিকেট খেলবে- এমনটাই দেখতে চেয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান। এমনকি ভারতের প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানিকে কোচ হিসেবে নিয়োগও দিয়েছিলেন তিনি। দুরানি মন্তব্য করেছিলেন, মাঠে সল্লুর ভবিষ্যত উজ্জ্বল।

টেনিস তারকা সানিয়া মির্জার জীবনী ‘এইস অ্যাগেইস্ট ওডস’-এর প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সালমান। ৫০ বছর বয়সী এই তারকার ভাষ্য, ‘বাবা চেয়েছিলেন আমি ক্রিকেট খেলি। এটা সহজও হতো। কিন্তু ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে প্রশিক্ষণের জন্য যাওয়া মোটেই ভালো লাগতো না আমার। এটা কঠিন একটা জীবন, ক্রিকেটার হওয়াও খুব কঠিন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে কুস্তিগীর চরিত্রে অভিনয় করেছেন সালমান। তিনি জানান, আগে প্রায়ই ক্রিকেট খেলতেন। কিন্তু বাবা যেদিন খেলা দেখতে এলেন ওইদিন ইচ্ছে করে খারাপ পারফর্ম্যান্স করেছিলেন সল্লু!

‘বজরঙ্গি ভাইজান’ তারকা বলেন, ‘আমার কোচ হিসেবে সেলিম দুরানিকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। প্রথম দিন তিনি আমার খেলা দেখলেন। খুব ভালো খেললাম। দ্বিতীয় দিনও বেশ ভালো খেলেছিলাম। তাই তৃতীয় দিন তিনি আমার বাবাকে আমন্ত্রণ জানিয়ে বললেন- আপনার ছেলের ভবিষ্যত খুব উজ্জ্বল। ওইদিন মনে হলো বাবা আমার খেলা দেখতে আসবেন। তাই আমাকে আসলেই খারাপ খেলতে হবে!’

বাবা সেলিম খানই সালমানের অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক। তাই যে কোনো ছবি মুক্তির পর তার প্রতিক্রিয়া জানতে মুখিয়ে থাকেন ‘দাবাং’ তারকা। তিনি বলেন, ‘আমার ছবি দেখার পর কখনও তিনি বলেছেন- বাদ দাও, ঘুমাও! কোনোবার বলেছেন- এ ছবি ভুলে পরেরটাতে আরও পরিশ্রম করার জন্য মনোযোগ দাও।’

এজন্য সাম্প্রতিক বছরগুলোতে ছবি বাছাইয়ে খুঁতখুঁতে হয়েছেন সালমান। তার কথায়, ‘আগে যতো আর যে ধরনের ছবিতে কাজ করতাম, সেই পথে আর যাচ্ছি না।’

রোববার (১৭ জুলাই) সানিয়া মির্জার জীবনী প্রকাশনা অনুষ্ঠানে সালমান আরও বলেন, ‘আমার পরিবার ছাড়া আমি সালমান খান হতে পারতাম না। আমার ভাই, বোন, বাবা, মা ও বন্ধুদের অংশ বলতে পারেন আমার ব্যক্তিত্বকে। আমাদের ঘরে যা ঘটে, যেসব মজার কথা হয়, তা আমার ছবিতে ও টিভিতে কাজে লাগাই। তাই সোহেল খান, আরবাজ, অর্পিতা, আলভিরা, সেলিম খান ও সালমা ছাড়া সালমান খান অসম্পূর্ণ। এ মানুষগুলো না থাকলে কোনো ব্যক্তিত্বই থাকতো না আমার।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে