,

ট্রাম্পের বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ!

11111আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন আজ সোমবার ওহাইয়ো রাজ্যের ক্লিভল্যান্ডে শুরু হয়েছে। এই সম্মেলনের চতুর্থ দিনে ডোনাল্ড ট্রাম্পকে দলের সর্বসম্মত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করার কথা।

কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত না করা হয়, এর প্রতিবাদে শতাধিক নারী নগ্ন হয়ে ছবি তুলেছেন। ক্লিভল্যান্ডে আয়োজিত এক ফটোসেশনে সম্পূর্ণ নগ্ন হয়ে নানা শৈল্পিক ভঙ্গিমায় আজ ছবি তোলেন নারীরা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন লাভের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা এ কাজ করেছেন। স্পেনসার টিউনিক নামের এক চিত্রগ্রাহক এই ফটোসেশনের আয়োজন করেন। তবে প্রতিবাদী নারীরা নগ্ন হয়ে ছবি তুলেছেন। পোশাকহীন ওই নারীদের হাতে ছিল কেবল একটিমাত্র আয়না।

ফটোশুটের আয়োজক স্পেনসার টিউনিক এএফপিকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন পরাজিত ব্যক্তি।’ তিনি আরও বলেন, ‘নভেম্বরে শুধু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যালট বাক্সে ভোট দেওয়াটাই যথেষ্ট নয়।’ ট্রাম্পের নারী ও সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের তীব্র নিন্দা জানিয়ে স্পেনসার টিউনিক বলেন, ‘আমার স্ত্রী ও দুই মেয়ে আছে। নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ট্রাম্পের ব্যবহৃত ভাষা ও ঘৃণা রিপাবলিকান পার্টির নয় বলেই বিশ্বাস করেন টিউনিক।

স্পেনসার টিউনিকের ডাকে সাড়া দিয়ে হাতে আয়না নিয়ে এই প্রতিবাদে শামিল হলেন ১৩০ জন নারী। এই নারীরা নগ্ন হয়ে ফটোসেশনে অংশ নেন। তাঁদের মধ্যে বাছাই করা ১০০ জনের ছবি আগামী ৮ নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে নানা সময়ে নির্বাচনী প্রচারণায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে প্রাচীর নির্মাণ ও মুসলিমদের বিরুদ্ধে একাধিকবার বিষোদ্‌গার করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার কথাও বলেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা সমালোচনা হলেও এবারই এমন প্রতিবাদ হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে