,

অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্ন ছিল না : আনুশকা

anushka_sharma_35-wideবিনোদন ডেস্ক : বক্স অফিস মাত করে চলেছে আনুশকা অভিনীত ‘সুলতান’। আর তাঁর কিনা অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্নই ছিল না। তবে কেমন করে এলেন বলিউডের রূপালি পর্দায়? চলুন না তাঁর মুখ থেকেই শোনা যাক।

‘পিকে’ তারকা বলেন, ‘আমার অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্ন ছিল না। কিন্তু যখন আমি ‘জব উই মেট’ দেখলাম, ছবিটি দেখে মোহিত হয়ে যাই। কারিনা কাপুরের চরিত্রটিতে মুগ্ধ হই। আমি ভেবেছিলাম, আমি কিছু করতে পারতাম..এটা ঘটেছিল কারণ এই চরিত্রটি ছিল খুবই শাক্তিশালী। এ কারণে ইমতিয়াজ খুবই বিশেষ ব্যক্তি।

তাইতো এবার মেধাবি এ নির্মাতার ছবিতে অভিনয়ের ইচ্ছা নিয়ে মুখ খুললেন ‘সুলতান’ তারকা আনুশকা শর্মা। তাঁর ভাষায়, ইমতিয়াজ হলো সেই কয়েকজন পরিচালকের একজন যাঁরা নর-নারীর সম্পর্ককে খুব ভাল বুঝতে পারেন।

সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে ইমতিয়াজের একটি রোমান্টিক ছবি বানানোর কথা শোনা যাচ্ছে। সেখানে কিং খানের সঙ্গে আনুশকাকে দেখা যেতে পারে।

আনুশকা তাঁর পরবর্তী ছবি নিয়ে বেশ রোমাঞ্চিত হয়ে বলেন, ‘‘কিং অব রোমান্স’ শাহরুখ খানের সঙ্গে ও ইমতিয়াজের মতো পরিচালকের সঙ্গে কাজ করার এটা একটি বিশাল সুযোগ। যাঁর ভালবাসার গল্পগুলো দারুণ ও রোমান্টিক।’

শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানা দে জুড়ি’তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। এরপর যশ চোপড়ার ব্যানারে ‘জাব তক হ্যায় জান’–এ আবার একসঙ্গে অভিনয় করেন। অভিনেত্রী এখন ব্লকবাস্টার ‘সুলতান’ এর অভুতপূর্ব সাফল্য উদযাপন করছেন। তাঁকে করন জোহরের ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’–এ দেখা যাবে রনবীর কাপুর, ফাওয়াদ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে। ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ দিওয়ালিতে মুক্তি দেওয়ার কথা আছে। ইন্ডিয়াটুডে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা