,

দাঁড়ি না কাটলে আত্মহত্যার হুমকি ইমামের স্ত্রীর

1446482441নিউজ ডেস্ক : স্বামী দাঁড়ি না কাটলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের এক পেশ ইমামের স্ত্রী। দেশটির উত্তর প্রদেশের মিরাটে এই ঘটনা ঘটেছে।

স্ত্রীর এমন হুমকির পর আরশাদ বদরুদ্দিন নামে ওই ইমাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বলেন, ‘আমি একজন পেশ ইমাম এবং ইসলামের প্রকৃত অনুসরী। ইসলামের বিধান অনুযায়ী দাঁড়ি রাখা আমার জন্য বাধ্যতামূলক। তাই আমি দাঁড়ি রেখেছি।’

‘কিন্তু ২০০১ সালে বিয়ের পর থেকেই আমার স্ত্রী দাঁড়ি কেটে ফেলতে গো ধরে। কারণ সে বলিউড তারাকা সালমান-শাহরুখের মতো দাঁড়িহীন পুরুষদের পছন্দ করে। তবে আমি তার কথায় কর্ণপাত করেনি’ যোগ করেন ইমাম।

তিনি অভিযোগ করে বলেন, ‘ইদানীং সে দাঁড়ি কাটতেই হবে বলে আমাকে চাপ দিচ্ছে। আর তার কথা না শুনলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে। শুধু তাই নয়, আমাদের চারটি সন্তান আছে- তাদেরকেও বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সে।’

আরশাদ বদরুদ্দিন তার স্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ করেন, ‘সে (স্ত্রী) এখন স্মার্টফোনে অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ (চ্যাট) করে। আমি তাকে মোবাইলফোন ব্যবহার কমানোর জন্যও বলেছিলাম কারণ এই বাজে অভ্যাস আমার সন্তানদের মধ্যে সংক্রমিত হতে পারে।’

‘কিন্তু সে তা গ্রাহ্য করেনি। এজন্য তাকে বকাঝকা করলে সে কাঁদতে কাঁদতে আমাকে হুমকি দিয়ে বলে আমার সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করবে’ বলেন তিনি।

ইমাম আরও দাবি করেন, এই ঈদে তার সঙ্গে শপিংয়ে না যাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তার স্ত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে