,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

saudi_meccaনিউজ ডেস্ক : সৌদি আরবে ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন।
এছাড়া সৌদি আরবে কর্মরত দুই বাংলাদেশী আহত হয়েছেন যাদের অবস্থাও আশংকাজনক।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আরাফাত ময়দানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার ধানমণ্ডি এলাকার প্রবাসী দুলালের স্ত্রী হেনা আকতার (৩০) ও ছেলে আরিফ আহমেদ সিফাত (৪) এবং নরসিংদীর পলাশ উপজেলার সোহরাব হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।

জেদ্দা কনস্যুলেটের কনসাল রেজা-ই-রাব্বি সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আরাফার ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ভিজিট ভিসায় কয়েকদিন আগে সৌদি আরব এসেছিলেন।

অপর নিহত ব্যক্তি গাড়িচালক মিয়ানমারের নাগরিক আবদুল আজিজ।

এছাড়া আহত বাংলাদেশীরা মক্কা হোটেল হিলটনে কর্মরত আছেন বলে জানা গেছে।

নিহতদের মরদেহ মক্কা আল নূর হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। আহতরা একই হসপিটালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা