,

ভাড়াটিয়ার তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা

Dmp-logo20160718194702কোনো বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ার তথ্য গোপন করে অথবা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা না করে তবে তার বিরুদ্ধেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান উপ-কশিমনার মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, রাজধানীর বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে ডিএমপির পক্ষ থেকে অনেক প্রচার-প্রচারণা চালানো হয়েছে এবং হচ্ছে। পুলিশ সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। প্রতিটি বাড়ির মালিক যদি সচেতন থাকেন এবং তার বাড়ির সকল ভাড়াটিয়ার তথ্য নিজের কাছে রাখেন এবং সংশ্লিষ্ট থানায় জমা দেন, তবে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য পুলিশের পক্ষ থেকে ২০ লাখ ফর্ম বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৮ লাখের মত বাড়িওয়াল-ভাড়াটিয়ার তথ্য ডিএমপি সংগ্রহ করেছে বলেও জানান ডিসি মাসুদুর।

সাধারণ মানুষের অভিযোগ বিট পুলিশ কর্মকর্তারা ঠিকমতো তথ্য সংগ্রহ করছে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাসুদুর রহমান বলেন, যদি কোনো এলাকায় বিট পুলিশ কর্মকর্তাদের আচরণ খারাপ কিংবা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা