,

পাবনায় মোটর চুরির জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক : পাবনার আহমেদপুর ইউনিয়নের চব্বিশ মাইল দূর্গাপুর গ্রামে তাঁতি সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে মোটর চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

27_3
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পাবনার সুজানগর উপজেলার ২৪ মাইল দূর্গাপুর গ্রামের তাঁতি সম্প্রদায়ের মধ্যে পাওয়ারলুম মেশিন চালিত মোটর চুরির ঘটনাকে কেন্দ্র ওই গ্রামের নজরুল ইসলাম ও শামসুল আলমের মধ্যে কথাকাটা কাটি হয়। এর এক পর্যায়ে ওই দুইজনের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। পরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। তবে কোন পক্ষই লিখিত ভাবে থানায় অভিযোগ করেন নাই।

আহমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশে খবর দেই এবং আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। দীর্ঘদিন ধরে ওই গ্রামে পাওয়ারলুম মেশিনের মোটর চুরির ঘটনা ঘটছে। এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলেও জানান তিনি। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে