,

সুনন্দা পুস্কর হত্যা মামলা: মেহের তারারকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক :সুনন্দা পুস্কর হত্যা মামলায় পাকিস্তানি কলামিস্ট, সাংবাদিক মেহের তারারকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। এ সময়ে তিনি সুনন্দা পুস্করের স্বামী, কংগ্রেস এমপি ও সাবেক মন্ত্রী শশী ঠারুরের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

02_54510

এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ২০১৪ সালে একটি হোটেলে শশী ঠারুরের স্ত্রী সুনন্দা পুস্কর রহস্যজনকভাবে মারা যান। তার আগে সুনন্দা পুস্করের সঙ্গে মেহের তারারের টুইটারে একরকম তিক্ত লড়াই চলে। অভিযোগ ওঠে, শশী ঠারুরের সঙ্গে মেহের তারারের গোপন সম্পর্ক আছে। এ নিয়ে তখন তোলপাড় হয় ভারতীয় মিডিয়া। এসব নিয়ে মেহের তারারকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এ সময়ে তিনি শশী ঠারুরের সঙ্গে তার নৈকট্য ও সম্পর্কের কথা অস্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশের সূত্র। টাইমস অব ইন্ডিয়ার মতে, দিল্লিতে একটি ৫ তারকা হোটেলে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মেহের তারারকে। এর আগে গত ডিসেম্বরে মামলায় সহযোগিতা করতে তাকে ভারতে আসার জন্য লিখিতভাবে আহ্বান জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা