,

বরিস জনসনকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক :বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে বহনকারী বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে। এ জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তিনি রোববার বিকালে রয়েল এয়ার ফোর্সের নর্থওল্ট থেকে ব্রাসেলসের উদ্দেশে উড্ডয়ন করেন। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করে লুটন বিমানবন্দরে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বরিস জনসন সেনাবাহিনীর একটি ছোট বিমানে করে আরএএফ নর্থওল্ট বিমানবন্দর থেকে ব্রাসেলস যাচ্ছিলেন। কিন্তু ওই বিমানটিকে লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। এ সময় বরিস জনসনের সঙ্গে আরও কিছু কর্মকর্তা ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ওই ফ্লাইটে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি।

 

23121_Boris

পেশাদারিত্বের জন্য আরএএফ ক্রুদের ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তাকে লুটন বিমান বন্দরে সংক্ষিপ্ত সময়ের জন্য স্বাগত জানানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই মুখপাত্র আরও বলেছেন, লুটনে অল্প সময় বিলম্বের পর বিকল্প উপায়ে ব্রাসেলসে গিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে ওই বিমানবন্দরে আগত ও বহির্গামী সব ফ্লাইট হয়তো বিলম্বিত অথবা বাতিল করা হয়।
উল্লেখ্য, ব্রেক্সিট গণভোটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করার কথা রয়েছে ৫১ বছর বয়সী বরিস জনসনের। সিরিয়া ও লিবিয়া সঙ্কট নিয়ে আজ দিনের কোন এক সময় বৈঠক করার কথা রয়েছে ইউরোপীয় মন্ত্রীদের ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির। এ বৈঠকেই ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখানকার আলোচনায় উঠে আসতে পারে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলা ও তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা