,

সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে মসজিদের ইমাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশ থেকে মো. আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩০) নামে এক মসজিদের ইমামকে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারী গ্রামের আমতলী বাহারউদ্দিন পাড়ার ইউসুফ আলীর ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে জিহাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।

23135_jmb

 

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, সোমবার ভোরে আতাউল্লাহকে তাড়াশ মাদ্রাসা পাড়ার আনিসুর রহমানের বাড়ি থেকে আটক করা হয়। গত মার্চে বগুড়ার শেরপুরে এক বাড়িতে বোমা বানাতে গিয়ে ২ জেএমবির সদস্য নিহত হন। এর মধ্যে নিহত জেএমবি সদস্য সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের তরিকুলের বোন জামাই হচ্ছে আতাউল্লাহ। তিনি আত্মগোপনে থেকে জেএমবি সদস্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে বেশ কিছু জিহাদী বই ও লিফলেট গ্রেপ্তার করেন। সে স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। তাকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা