,

মঙ্গলবার পঞ্চম জানাজার পর ডা. মান্নানের দাফন

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নানের চতুর্থ নামাজে জানাজা আগামীকাল ১৯ জুলাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে তার কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাদ যোহর। পরে বনানী কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।

 

104

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ১৭ জুলাই বাদ এশা লেক সার্কাস কলাবাগানের মসজিদ বাক্কাতিল মোবারাকাতে। ১৮ জুলাই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তার নির্বাচনী এলাকা পাকুন্দিয়া উপজেলা সদরে বাদ যোহর, তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ আসর কটিয়াদি উপজেলা সদরে কটিয়াদি ডিগ্রী কলেজ মাঠে।

সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নান গত ১৬ জুলাই দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ১৯৬৯ সালে তৎকালীন আইপিজিএমআর-এ যোগদান করে দেশে প্রথম স্নায়ুরোগ চিকিৎসার সূচনা করেন। তিনি ছিলেন নিউরোলজি ফাউন্ডেশন, ঢাকা; ইপিলেপসি এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা। নিজ এলাকায় স্ব-অর্থায়নে গড়ে তোলেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ, বশিরা মান্নান এতিমখানা, বেগম আম্বর আলী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আম্বর আলী বহুমুখী সেবাকেন্দ্রসহ অর্ধ শতাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি ২০০১ সাথে ৮ম এবং ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি চিকিৎসা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে