,

সরাইলে শিশু অপহরণকারী আটক অপহ্নত শিশু উদ্ধার

Sarail Pic(apoharon) 18সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে শিশু অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় সোহেল মিয়া (২৫) নামের এক অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে তার কবল থেকে অপহ্নত শিশু তুলতুল দাস নিঝুমকে (০৭) উদ্ধার করা হয়। গতকাল দুপুরে উপজেলার কালিকচ্ছ গ্রামে এ ঘটনা ঘটেছে। সোহেল কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরকারচর গ্রামের আল-আমিনের ছেলে। শিশুর মা শিপন রাণী দাস সোহেল ও তার প্রধান সহযোগী নূরুল ইসলামকে (৩৫) আসামী করে সরাইল থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। মামলার এজহার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিকচ্ছ নন্দীপাড়ার বাসিন্ধা নয়ন চন্দ্র দাসের কন্যা শিশু নিঝুম স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্টেনের (কেজি) প্রথম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের ন্যায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তার বাবা বিদ্যালয়ে দিয়ে চলে যান। দুপুর ১২টার পর বিদ্যালয় ছুটি হয়। বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেয় নিঝুম। কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসার পর দুই অপহরণকারী নিঝুমের পিছু নেয়। তারা পরস্পর যোগসাজসে নিঝুমকে মিথ্যা চলচাতুরী শুরু করে। তারা শিশুটিকে বলে-“ তোমার বাবা আমাদের কাছে মাছ কিনিয়া দিয়াছে। তুমি আমাদের সাথে চলো আমরা তোমাকে মাছ দিয়া দিব।” সরল বিশ্বাসে অবুঝ শিশু তাদের সাথে চলে যায়। নিঝুমকে অপহরণকারীরা পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। লোকজনের অগোচরে তারা নিঝুমের কানের স্বর্ণের দুল খোলে নেয়। ঘটনাটি দূর থেকে আয়শা বেগম নামের নিঝুমদের এক প্রতিবেশী দেখে ফেলে। তিনি বিষয়টি ইন্দ্রজিৎ ও শিশুর বাবা সহ আত্মীয় স্বজনকে মুঠোফোনে জানান। অপহরণকারীরা জনৈক ফরিদ আহাম্মদ মাষ্টারের বাড়ির সামনে আসা মাত্র গ্রামের কয়েক’শ লোক তাদের ঘিরে ফেলে। লোকজন সোহেল নামের অপহরণকারীকে হাতেনাতে ধরে ফেলে। আর কবল থেকে অপহ্নত শিশু নিঝুমকে উদ্ধার করে জনতা। পরে তারা পুলিশকে খবর দিয়ে অপহরণকারীকে সোপর্দ করে দেয়। কিন্তু সোহেলের অন্যতম সহযোগী নুরুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। নুরুল ইসলাম নন্দীপাড়ার নূর আলীর ছেলে। সোহেল নিঝুমকে অপহরণ করার কথা স্বীকার করে জানায়, নুরুল ইসলামের সাথেই সে কালিকচ্ছ আসিয়াছে। আর অপহরণ করার উদ্যেশ্যেই গত কয়েকদিন ধরে সে নুরুল ইসলামের বাড়িতে বসবাস করছে। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের সহযোগী কালিকচ্ছ এলাকার বাসিন্ধা নুরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা