,

বগুড়ার চরে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

Bogra20160718140222বগুড়ার দূর্গম চরে গড়ে ওঠা জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প গুড়িয়ে দিয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। রোববার রাত আড়াইটা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছে র‌্যাব-১২।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল নামক চরে জঙ্গিবিরোধী এ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

এ বিষয়ে বেলা আড়াইটায় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এক প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে। সেখানেই অভিযানের বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, উক্ত চরগুলোয় জঙ্গিরা তাদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলে। যৌথবাহিনীর এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এছাড়া এতে আটক ও অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ সরকার জানান, রোববার গভীর রাতে অর্ধশত গাড়ি নিয়ে যৌথবাহিনীর ৫০০ সদস্য এ অভিযান শুরু করে। বর্তমানে ওই এলাকায় কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা