,

যৌন বাণিজ্য বন্ধ করতে চায় থাইল্যান্ড

photo-1468764459থাইল্যান্ডে যৌন বাণিজ্য বন্ধের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই লক্ষ্যে দেশটির খ্যাতনামা যৌনপল্লিগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গত এক সপ্তাহে ব্যাংককের বড় যৌনপল্লিগুলোতে অভিযান চালাতে শুরু করেছে পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নব্বইয়ের দশক থেকেই থাইল্যান্ডে যৌন ব্যবসা  পুরোপুরি অবৈধ। তবে বিষয়টি এত দিন ছিল কেবল কাগজে কলমেই। নব্বইয়ের দশকেই যৌন ব্যবসার রমরমা কেন্দ্র হয়ে ওঠে থাইল্যান্ড।

বেসরকারি হিসেবে থাইল্যান্ডে এখন প্রায় এক লাখ ২৩ হাজার ৫৩০ জন যৌনকর্মী রয়েছে। তবে এ ব্যাপারে সরকারি কোনো পরিসংখ্যান নেই।

ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম জনপ্রিয় দেশ হচ্ছে থাইল্যান্ড। পর্যটনশিল্পের মানোন্নয়নের জন্য সরকার যৌনপল্লিগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী কোবকারান ওয়াতানারাঙ্কুল।

দেশটির পর্যটনমন্ত্রী বলেন, ‘পর্যটকরা এ ধরনের জিনিসের (যৌনকর্মী) জন্য থাইল্যান্ডে আসে না। তারা এখানকার সুন্দর সংস্কৃতি এবং প্রকৃতির আকর্ষণে আসে। আমরা থাইল্যান্ডে মানসম্মত পর্যটনশিল্প গড়ে তুলতে চাই। আমরা যৌন ব্যবসা বন্ধ করতে চাই।’

তবে বিশেষজ্ঞদের মতে, থাইল্যান্ডে যৌন ব্যবসা বন্ধ বেশ কঠিন হবে। কারণ দেশটির অনেক সরকারি কর্মকর্তা এবং পুলিশ এর থেকে আয়ের অংশ পেয়ে থাকে।

বিবিসি জানায়, থাইল্যান্ডের ব্যাংককে যৌনপল্লীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটির অর্থনীতির একটি বড় আয় আসে এই খাত থেকে। এ ছাড়া থাই বিবাহিত নারী-পুরুষের মধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার হার বিশ্বের সর্বোচ্চ ৫৬ শতাংশ। থাইল্যান্ডের অনেক সমাজে পুরুষের সঙ্গে স্ত্রী ব্যতীত সম্পর্ককে খারাপ চোখে দেখা হয় না। এ ছাড়া ধনীদের মধ্যে ‘মিয়া নোয়িস’ নামক একটি প্রথার মাধ্যমে স্ত্রী ব্যতীত অন্য নারীর সঙ্গে সম্পর্ককে গ্রহণযোগ্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে