,

জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির হতাশা

nazrul_islam_khanনিউজ ডেস্ক : বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে ছাড়াই ‘জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে হতাশা প্রকাশ করেছে দলটি।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে’ এবং ‘যাদের সাথে ঐক্য প্রয়োজন, তাদের সাথে ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা জাতিকে হতাশ করেছে।

এ বিএনপি নেতা প্রশ্ন তুলেন, ‘দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনধন্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব? কী করে সম্ভব অন্যান্য দেশপ্রেমিক দলকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়া?’

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটেরও ঐক্য নয়। আর বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু ক্ষমতাসীন ১৪-দলীয় ঐক্যপ্রক্রিয়াকে কীভাবে তিনি জাতীয় ঐক্যের কথা বলেন?’

তিনি আরও বলেন, ‘এটা সরকারের দাম্ভিকতা। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না। তারা ভাবছে একাই পারবে কিন্তু তা সম্ভব হচ্ছে না। আগে যেখানে এক দুই জন মারা যেত এক ২০-২২ জন মারা যাচ্ছে। দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘গুলশান-শোলাকিয়ার ঘটনার বিষয়ে তারা আগেই অবগত ছিলেন। তাহলে তিনি বা তার সরকার আগে থেকেই তা প্রতিরোধের ব্যবস্থা নিলেন না কেন?’

আগেই তথ্য পাওয়ার পরেও যে সরকার এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে ব্যর্থ হয়, সেই সরকারের সামর্থ ও আশ্বাসে জনগণ কতটা নির্ভর করতে পারে এমন প্রশ্নও রাখেন নজরুল ইসলাম খান।

সংবাদ সস্মেলনেবিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সস্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে