,

প্রাণনাশের হুমকি পেয়েছেন যে পাকিস্তানি অভিনেত্রীরা

pakistani-_copyবিনোদন ডেস্ক : গত শনিবার পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বালোচ খুন হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধ-নগ্ন ছবি, ভিডিও এবং বিতর্কিত মন্তব্যের জেরে ভাই তাকে খুন করেছেন বলে দাবি পাকিস্তানি মিডিয়ার। যদিও খুন হওয়ার আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই ফেসবুক তারকা। তবে শুধুই কি কান্দিল বালোচ? পাকিস্তানের একাধিক মডেল-অভিনেত্রী নিজেদের পেশার জন্য একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন৷ অনস্ক্রিন খোলামেলা পোশাক পরার জন্য কিংবা সহ-অভিনেতার সঙ্গে অভিনয়ের খাতিরে ঘনিষ্ঠ হওয়ার জন্য একাধিকবার তাদের বিরুদ্ধে দেশে ফতোয়া জারি হয়েছে৷ খুনের হুমকি দেওয়া হয়েছে৷ এক নজরে দেখে নিন কারা এই সব অভিনেত্রী?

বীনা মালিক: পাকিস্তানের এই মডেল ও অভিনেত্রী বরাবরই নিজের সাহসী অবতারের জন্য পরিচিত৷ খোলামেলা পোশাক এবং অনস্ক্রিন ঘনিষ্ঠতার জন্য তাকে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা খুনের হুমকি দিয়েছিল৷ তিনি পাকিস্তানি নারীদের ক্ষতি করছেন, এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে৷

আরশি খান: পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এই সাহসী পাকিস্তানি মডেল আরশি খান৷ এরপর থেকেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়৷ প্রকাশ্যে যৌনতা নিয়ে নিজের মনের কথা বলার অপরাধে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল৷

মীরা: ‘নজর’ বলে একটি ছবিতে অস্মিত প্যাটেলের বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী৷ অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে তাকে দেখা যাওয়ার অপরাধে তার বিরুদ্ধে পাকিস্তানে ফতোয়া জারি হয়েছিল৷ আর তারপর থেকেই ক্রমাগত খুনের হুমকি পাচ্ছিলেন অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তিনি৷

হুমাইমা মালিক: ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন এই পাক অভিনেত্রী৷ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার অপরাধে তার বিরুদ্ধেও ফতোয়া জারি হয়েছিল৷ পেশার জন্য নিজের দেশে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা