,

সেনা অভ্যুত্থানে জড়িতদের মৃত্যুদণ্ডের কথা ভাবছে তুরস্ক!

16071615আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় জড়িত বিদ্রোহী সেনা সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। তবে এ জন্য বিরোধী দলগুলোর মতামতও নেওয়া হবে।

তুরস্কে মৃত্যুদণ্ডের কোন বিধান নেই। তবে শুক্রবার সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী সেনাদের মৃত্যুদণ্ড দেওয়া জন্য জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে দেশটিতে মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল-জাজিরার।

রবিবার এরদোয়ান বলেন, ‘গণতন্ত্রে সিদ্ধান্ত নেওয়া হয় জনগণ যা বলে তারই ভিত্তিতেই। আমি মনে করি, সরকার এ বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্তে উপনীত হবে।

আল-জাজিরা জানায়, অভ্যুত্থান চেষ্টায় নিহতদের দাফন শেষে ইস্তাম্বুলে মৃত্যুদণ্ডের দাবিতে আন্দোলনরাত তুরস্কের সাধারণ জনগণের এক জনকীর্ণ সমাবেশে দেওয়া ভাষণে এরদোয়ান এসব কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এ বিষয়ে আমরা কোনোভাবেই বিলম্ব করতে পারি না। যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের সবাইকেই চড়া মূল্য দিতে হবে।’

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার লক্ষ্যে ২০০৪ সালে তুরস্কে আইন সংস্কার করে মৃত্যুদণ্ড বাতিল করা হয়। নতুন করে মৃত্যেদণ্ডের আইন করা হলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে বাধার মুখে পড়তে পারে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা