,

আবার কলকাতায় পরী

Poriবিনোদন প্রতিবেদক : ঈদের আগে এক দফা শুটিং হয়েছে। বাকি ছিল আরও কিছু কাজ। সেটুকু শেষ করতেই গত বৃহস্পতিবার কলকাতা গেলেন চলচ্চিত্রের অভিনয়শিল্পী পরীমনি। সেখানে তাঁর অপেক্ষায় ছিল নতুন ছবি ‘রক্ত’র টিম। যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক ওয়াজেদ আলী। কলকাতা থেকে পরী বললেন, ‘আমাদের বেশির ভাগ অংশের কাজ শেষ। কলকাতায় আর পাঁচ-ছয় দিন শুটিং হবে। তারপর বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। বাকি থাকবে গানের শুটিং। সেটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।’

‘রক্ত’ ছবিতে পরীমনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন; যার একটি পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্র, অন্যটি সাধারণ। একটি চরিত্রের নাম ‘সানিয়া’, আরেকটির নামই ‘পরী’। অ্যাকশন চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ের আগে মারামারি শিখতে হয়েছে তাঁকে। পরী বললেন, বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও এ রকম অ্যাকশনধর্মী ছবিতে কাজ করা হয়নি। তাই বাড়তি অনুশীলন করতে হয়েছে। দর্শক পর্দায় সেটি ভালোমতোই বুঝতে পারবেন।

কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে পরী বললেন, ‘সবাই দারুণ সহযোগিতা করছে। মজার ব্যাপার হলো, পুরো টিমের অর্ধেক বাংলাদেশেরই। আর পরিচালক তো আমাদের আছেনই। তাই খুব বেশি অসুবিধা হয়নি।’
‘রক্ত’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরী জানালেন, সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা