,

জবানবন্দিতে শিবির নেতা সেবায়েত হত্যার কথা বলেছে : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে সেবায়েত শ্যামলনন্দ দাস বাবাজি এবং শিয়া নেতা ডা. আব্দুর রাজ্জাক হত্যার দায় স্বীকার করে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা আদালতে জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

photo-1468773581

 

আজ রোববার বিকেলে পৃথক পৃথক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন স্থানীয় দুই শিবির নেতাকর্মী।

এরা হলেন শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিন আলম শাহিন এবং সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ উপজেলা শহরের ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সবুজ খান।

সন্ধ্যা সাড়ে ৭টায় ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। তিনি বলেন, ‘আদালতে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে এবং সহযোগীদের নাম প্রকাশ করেছে। সরকারকে বেকায়দায় ফেলতে এ হত্যার ঘটনা ঘটিয়েছে শিবির।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার (সার্কেল-এএসপি) গোপিনাথ কাঞ্জিলাল প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলী শেখ জানান, গতকাল শনিবার রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা শেখপাড়ার একটি মসজিদ থেকে শাহিনকে এবং সবুজ খানকে একই দিন বিকেল ৩টায় আটক করা হয়।

আজ ঝিনাইদহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীরের আদালতে জবানবন্দি দেন শাহিন আলম শাহিন এবং কালীগঞ্জ বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক মো. আলমগীর কবীরের কাছে জবানবন্দি দেন সবুজ খান।

পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জবানবন্দিতে শাহীন ও সবুজ জানিয়েছে, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের নির্দেশে এ দুটি হত্যার ঘটনা ঘটানো হয়েছে। গত ১৪ মার্চ রাতে কালীগঞ্জ উপজেলার শহরের নিমতলা বাসস্ট্যান্ডের কাছে হোমিও ডাক্তার শিয়া নেতা হাফেজ আব্দুর রাজ্জাককে খুন করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের আটজন অংশ নেন। আদালতে এ খুনের সঙ্গে জড়িত আরো সাতজনের নাম প্রকাশ করেছেন সবুজ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, চলতি মাসের ১ তারিখে সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগর গ্রামের রাধা-মদন-গোপাল মঠের সেবায়েত শ্যামলনন্দ দাস বাবাজিকে খুন করা হয়। এ ঘটনায় শিবির নেতা শাহিন হত্যার দায় স্বীকার করে আদালতে বলেছেন, এ খুনের ঘটনায় তাঁর সঙ্গে অংশ নেন আরো ছয়জন। তাঁদের নামও আদালতে বলেছেন শাহিন।

গত ৭ জুন সদর উপজেলার কোরতিপাড়ার পুরোহিত আনন্দ গোপালকে হ্ত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ২১ জুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আরেক শিবিরনেতা এনামুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা