,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্র্রের লুইজিয়ানা রাজ্যে গুলি করে ৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে বেবশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গুলি করে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। পুলিশ ধারণা করছে, একজনই এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, এ অভিযানে একজন অস্ত্রধারীকেই দেখা গেছে। তবে তার উদ্দেশ্য কি তা জানা যায় নি।

 

23097_USA

অথবা দু’সপ্তাহ আগে পাশের একটি শহরে একজন কৃষ্ণাঙ্গকে হত্যার বদলা নিতে সে এ হামলা চালিয়েছে কিনা তাও স্পষ্ট নয়। মিনেসোটায় নিহত ওই কৃষ্ণাঙ্গের নাম অ্যালটন স্টার্লিং। এ ঘটনায় ব্যাপক প্রতিবাদ হয় যুক্তরাষ্ট্রে। বিবিসি বলছে, লুইজিয়ানা রাজ্যে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রুজের পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুখ ঢাকা এক ব্যক্তিকে তারা নির্বিচারে গুলিবর্ষণ করতে দেখেছেন। পুলিশ এর পর একজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আরো দু’জন বন্দুকধারীর খোঁজে অনুসন্ধান চলছে। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দু’ সপ্তাহ আগে এই শহরে এ্যাল্টন স্টার্লিং নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ ধরে মাটিতে ফেলে দেবার পর তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে ডালাস শহরে এক বিক্ষোভ চলার সময় একটি উঁচু ভবন থেকে পুলিশের ওপর প্রতিশোধমূলকভাবে গুলি চালায় কৃষ্ণাঙ্গ এক সাবেক মার্কিন সেনা সদস্য। এতে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং পরে ওই বন্দুকধারীও নিহত হয়। সবশেষ এই ঘটনার পর ব্যাটন রুজের মেয়র কিপ হোল্ডেন সবাইকে শান্ত থাকার এবং নিহতদের জন্য প্রার্থনা করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা