,

ভারত থেকে আসছে আরও ৬০০ দ্বিতল বাস

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে আরও ৬০০ দ্বিতল বাস আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংসদের একাদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রবিবার ন্যাপের আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী জানান, ভারত থেকে ১১শ’ যানবাহন আনা হবে। এর মধ্যে ৬০০টি দ্বিতল বাস রয়েছে। বাসগুলো বিআরটিসির বহরে সংযুক্ত হবে এবং আগামী বছর থেকে চলাচল শুরু করবে।

 

 

710

অপর এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে ২৪৫টি সেতু নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ১৮ হাজার ৪৭৭ দশমিক ২ মিটার।

ঢাকার যানজট নিরসনে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে- সরকার দলীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ঢাকার যানজট দূর করা কোনো একক মন্ত্রাণালয়ের উপর ন্যাস্ত নয়। এককভাবে যানজট দূর করা সম্ভবও নয়। সমন্বিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট দূর করতে হবে। এজন্য বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। ঢাকা মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস ও ২৫ বছরের বেশি পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকা মহানগীর চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগীর যানজট নিরসনে জাল, ভুয়া ড্রাইভিং লাইলেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ক্রুটিপূর্ণ, ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র গাড়ি পার্কিয়ের ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জাসদের বেগম লুৎফা তাহেরের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে মহিলা বাস সার্ভিসের সংখ্যা বৃদ্ধি করা হবে। বর্তমানে ঢাকা মহানগরীতে ১৩টি এবং চট্টগ্রাম শহরের ২টি রুটে বিআরটিসির ১৭টি মহিলা বাস সার্ভিস পরিচালিত হচ্ছে। বিআরটিসি বাসে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি বাসে মহিলা যাত্রী ওঠানামায় সহযোগিতা ও শোভন আচরণ করার জন্য চালক ও কন্ডাক্টরদেরকে সচেতনমূলক প্রশিক্ষণ প্রদানসহ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা