,

সরকার ১৩ হাজার নার্স নিয়োগ দিচ্ছে

photo-1468779864নিউজ ডেস্ক : শূন্যপদ পূরণসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এরইমধ্যে এ সংক্রান্ত আদেশ জারিসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছে। নার্স নিয়োগের জন্য বিদ্যমান নিয়োগ প্রক্রিয়াও শিথিল করতে যাচ্ছে সরকার।

এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব এরইমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া শিথিলের পাশাপাশি কোটা পদ্ধতি বাতিলেরও প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, ‘সরকারি কর্মকমিশন (পিএসসি) গত ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে ১৮ হাজার ৬৩টি আবেদন জমা পড়েছে। এর আগে কমিশন বিভিন্ন ক্যাটাগরিতে, এমনকি বিসিএস পরীক্ষায় কারিগরি বা পেশাগত পদগুলো পূরণের ক্ষেত্রে প্রাধিকার বা বিশেষ কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় কোটাসংক্রান্ত সব শূন্য পদ পূরণ করতে পারেনি। সে ক্ষেত্রে সরকারের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণের এবং প্রধানমন্ত্রীর নার্স নিয়োগসংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ও নিয়োগ প্রক্রিয়া শিথিল করা দরকার।’

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, বর্তমানে সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য ১৩ হাজার নার্স প্রয়োজন। সূত্র: এনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা