,

আশুগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

13668966_1738018286456188_3840991168479196319_n

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে নিখোঁজের ৩ দিন পর কবির হোসেন (৩৫) নামে এ ব্যাক্তির হাত পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তালশহর গ্রামের আবুল কাসেম মিয়ার ছেলে। নিহত কবির হোসেন ঢাকায় একটি ব্যাগের কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। আজ সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয় কবির হোসেন। এরপর তাকে আর খুজে পাওয়া যায়নি। অনেক খোজাখুজির পর গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী আশুগঞ্জ সদর ইউনিয়নের সোনারামপুর এলাকার বিএডিসির খালের পাশ্বে একটি ডোবাতে লাশ দেখতে পেয়ে নিহতের পরিবারকে অবহিত করে। পরে পুলিশকে খবরে দিলে রবিবার রাতে লাশ উদ্ধার করে। পরে আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত কবির হোসেন ৫ বছর আগে উপজেলার চর চারতলা গ্রামের জাহাঙ্গীর মিয়া মেয়ে সাধনার বেগমের সাথে বিয়ে হয়। এ দম্পত্ত্বির ৪বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, নিহত কবির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত পা বাধা ছিল। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড মনে হচ্ছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা