,

হাসিখুশি গরুর দুধে ক্যালসিয়াম বেশি!

23373-boroঅনলাইন ডেস্ক : ক্যালসিয়াম সকল শক্তির উৎস। আর এই ক্যালসিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় গরুর দুধে। গরুর দুধে যেহেতু ক্যালসিয়াম বেশি থাকে তাই অনেকে ক্যালসিয়াম ঔষুধের পরিবর্তে এক গ্লাস দুধ খেয়ে নিতে পারেন। কারণ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে এক গ্লাস দুধ সহায়ক হতে পারে। একটি গবেষণায় দেখাগেছে গরুর দুধে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তার পরিমাণ বাড়ানো সম্ভব। আর এর জন্য গরুকে থাকতে হবে সবসময় হাসিখুশি।

ক্যালসিয়ামের অনেক উৎসের মধ্যে হাসিখুশি থাকাও যে একটা উৎস হতে পারে তা আগে শুনেছেন কখনও? মানুষের ক্ষেত্রে কী ঘটে জানা না গেলেও, গরুর ক্ষেত্রে কিন্তু কথাটা একেবারে সত্যিই। আর গবেষকরাও তাই দাবি করছেন।

তারা বলেন, অনেক গরু আছে যারা গর্ভকালিন সময়ে ঝিমিয়ে থাকে এমনকি চুপচাপ বসে থাকে। তার মানে বুঝতে হবে গরুটি মোটেও সুখী নয়। ভেতর ভেতরে সে চিন্তিত। আর এই কথাটি প্রমাণিত করার জন্য গবেষকরা গর্ভাবস্থায় কয়েকটি জার্সি গরুকে সব সময় হাসিখুশির রাখার ব্যবস্থা করেন। গর্ভাবস্থায় তাদেরকে সবসময় সচল রাখা হয়। এরপর বাচ্চা হওয়ার পর তারা দেখতে পান একটি ঝিমানো গরুর দুধের চেয়ে হাসিখুশি থাকা গরুর দুধের ক্যালসিয়ামের মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছে।

এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় জার্নাল অফ অ্যান্ডোক্রিনোলজিতে। সেখানে হাইপোক্যালসেমিয়া নিয়ে গবেষণা চালাতে গিয়েই ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসনের গবেষকরা দেখেন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সেরোটনিনের একটা বড় ভূমিকা রয়েছে।

তারা আরও দেখেন, গরু কতটা হাসিখুশি রয়েছে তার উপরই নির্ভর করছে সেরোটনিনের রাসায়নিক মাত্রা। এই সেরোটনিনই রক্তে ও দুধে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে