,

গ্রামের বাড়িতে মাহির বিবাহোত্তর সংবর্ধনা

9645c619430da2bfd3dc075d83edffda-mahi-7-বিনোদন প্রতিবেদক : ঢাকার আগেই গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কন্যানগর গ্রামে শনিবার অনুষ্ঠিত হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহোত্তর সংবর্ধনা। গ্রামের বাড়িতে থাকায় নায়িকার যেসব আত্মীয়-স্বজন তার বিয়ের অনুষ্ঠানে ঢাকায় আসতে পারেননি, তাদের জন্যই ছিল এই আয়োজন।

মাহি জানিয়েছেন, কন্যানগরসহ আশপাশের কয়েকটি গ্রাম ও ঢাকা, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে থাকা তার আত্মীয়দের এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়। দুপুরে মুঠোফোনে মাহির বাবা আবু বক্কর সিদ্দিক খোকন বলেন, ‘পারিবারিকভাবেই মেয়ের বিয়েটা হয়েছে।

এজন্য ওর বাবা হিসেবে আমি আনন্দিত। মাহির বিয়েতে আমাদের গ্রামের অনেক আত্মীয়ই ঢাকায় যেতে পারেননি। তাদের কথা চিন্তা করেই মাহির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করলাম গ্রামে। আসলে আমরা যতই ঢাকায় থাকি না কেন, আমাদের শেকড় কিন্তু গ্রামে। এছাড়া ২০ জুলাই ঢাকায় মাহির আরেকটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে সিলেটে শ্বশুরবাড়িতে যাবেন মাহি। এরপর ২৪ জুলাই সেখানেও একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’ উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের ছেলে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা