,

কানদিল হত্যা: ভাইয়ের স্বীকারোক্তি

qandeel 222নিউজ ডেস্ক : হত্যার শিকার পাকিস্তানের আলোচিত মডেল ও ‘ফেসবুক তারকা’ কানদিল বালুচের ভাই আজ রোববার তাঁর বোনকে খুন করার কথা স্বীকার করেছেন। গত শুক্রবার পাঞ্জাবের মুলতানে কানদিলকে হত্যার পর পালিয়ে গিয়েছিলেন ভাই মুহাম্মদ ওয়াসিম। পরে গতকাল শনিবার পার্শ্ববর্তী মোজ্জাফরগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অনলাইনে ‘আপত্তিকর’ ভিডিও, ছবি ও বক্তব্য পোস্ট করায় বোনের ওপর ক্ষুব্ধ ছিলেন ওয়াসিম।

মুলতানের পুলিশ প্রধান আজহার ইকরাম এএফপিকে বলেন, ওয়াসিম তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশকে তিনি বলেছেন, সাম্প্রতিক ‘আপত্তিকর’ ভিডিওগুলোর কারণে পরিবারের সম্মান রক্ষায় তিনি বোনকে খুন করেন।

আজ রোববার পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াসিমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তাকে হত্যা করেছি। রাত তখন পৌনে ১১টা। সে নিচতলায় ছিল। আর মা-বাবা ওপরের তলায় ঘুমিয়ে ছিলেন। আমি তাকে প্রথম একটি ট্যাবলেট খেতে দিই…এরপর হত্যা করি।’ তিনি একাই হত্যা করেছেন বলে জানান। বলেন, ‘আমি যা করেছি, এর জন্য আমি অনুতপ্ত নই। ও যা করছিল, তা পুরোপুরি অসহনীয়।’

মুলতানের পুলিশ আগেই এটি সম্ভাব্য কথিত ‘পারিবারিক সম্মান রক্ষার’ হত্যা বলে ধারণা করছিল।

পাকিস্তানে প্রতিবছর পাঁচ শতাধিক মানুষ (যাঁদের প্রায় সবাই নারী) পরিবারের সম্মান রক্ষার নামে হত্যার স্বীকার হন। উঠতি ফেসবুক তারকা কানদিলের ঘটনায় পাকিস্তানে এ ধরনের হত্যার বিষয়টি নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘আমাকে কেমন লাগছে’ শিরোনামে কানদিল বালুচের একটি ভিডিও ব্যাপক প্রচার পেলে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। উদার মনোভাব ও সোজাসাপ্টা কথা বলার কারণে তরুণসহ অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কানদিল। পাশাপাশি খোলামেলা, উত্তেজক ছবি পোস্ট করায় রক্ষণশীল পাকিস্তানি সমাজে তাঁর সমালোচকও কম ছিল না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে