বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহড়ার কথা বলে অভ্যুত্থানে নামানো হয় সেনাদের!

turky_couআন্তর্জাতিক ডেস্ক : মহড়ার কথা বলে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জুনিয়র সেনাদেরকে নামানো হয়েছে বলে জানিয়েছেন আটক সেনাদের কয়েকজন।

তুরস্কের হুররিয়াত ডেইলি নিউজের বরাত দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে এ তথ্য জানিয়েছে।

সামরিক সদর দফতরে আটক সেনাদের কয়েকজন জিজ্ঞাসাবাদে জানায়, এটা যে অভ্যুত্থান ছিল বিষয়টি তারা জানত না।

সাধারণ জনতা যখন ট্যাংক দখল করে সেটাতে চড়ে বসছিল, তখন কিছু সেনা বুঝতে পারে অভ্যুত্থানের অংশ হিসেবেই তাদেরকে নামানো হয়েছিল।

এখন পর্যন্ত অভ্যুত্থানে জড়িত প্রায় ৬০০০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জ্যেষ্ঠ এক জেনারেলও রয়েছেন। আটককৃতদের অনেককে সামরিক সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে গণতন্ত্রপন্থী জনগণ। তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রপন্থী সেনা ও পুলিশ সদস্যরা। ফলে ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা।

এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৬১ জন গণতন্ত্রপন্থী নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন ১ হাজার ৪৪০ জন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত