,

ঝিনাইদহে সেবায়েত ও চিকিৎসক হত্যার অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে সেবায়েত ও এক হোমিও চিকিৎসক হত্যার দায়ে শাহিনুর রহমান ও সুবজ খান নামে দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

100_135273

রোববার ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আজ বাহার আলী শেখ।শিবির নেতা শাহিন শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি সেবায়েত শ্যামানন্দ দাস হত্যার সাথে জড়িত বলে পুলিশের দাবী। তাকে শেখপাড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে শিবির নেতা সবুজ খান কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাকে কালীগঞ্জের বারবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শিবির নেতা সবুজ খান কালীগঞ্জের শিয়া মতবাদের চিকিৎসক আব্দুর রাজ্জাক হত্যার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামে সেবায়েত শ্যামানন্দ দাসকে ফুল তোলার সময় কুপিয়ে হত্যা করা হয়। অন্যদিকে গত ১৪ মার্চ রাত ৯টার দিকে কালীগঞ্জ শহরের গান্না সড়কে চিকিৎসক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ দুই হত্যার সাথে শিবির নেতা শাহিন ও সবুজ খান জড়িত বলে পুলিশ দাবী করেছে।

এদিকে গ্রেফতারকৃতদের পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শাহিন ও সবুজকে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে গেছে। শিবিরের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকেও শনিবার সন্ধায় গনমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।

পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, এএসপি গোপিনাথ কানজি লাল, ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ও কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে