,

‘গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ অবৈধ ছিল’

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গুলশান হামলার শিকার হওয়া আলোচিত রেস্তোরাঁ হোলি আর্টিজান বেকারি অবৈধভাবে চলছিল। আজ রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনুমতি না নিয়েই অবৈধভাবে এ রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছিল। এ অপরাধে এর মালিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

22975_ms

 

এর আগে আবাসিক প্লট ও ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ এবং উচ্ছেদের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অবৈধ উচ্ছেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত রয়েছে। এবার আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেব। মন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিদ্যুৎ-গ্যাস-পানিসহ অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিদ্যুৎ-পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ কার্যক্রম আরো জোরদার করা হবে। এ বিষয়ে আমরা আরো হার্ডলাইনে যাব। আজকের বৈঠকের পর উচ্ছেদ অভিযান জোরদার করা হবে। তবে এ ক্ষেত্রে সেবা সংস্থা বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে সময় দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে