বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যবেক্ষণে ঢাকা সতর্কতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে ‘ব্যর্থ’ সেনা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা। দেশটির রাজধানী আঙ্কারা ও বৃহত্তম শহর ইস্তাম্বুলে বাংলাদেশ মিশন ও কনস্যুলেট রয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিনিয়ত পরিস্থিতির বিষয়ে ঢাকাকে তথ্য হালনাগাদ করছেন। তাদের সরবরাহ করা তথ্যমতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের ওই অভ্যুত্থান চেষ্টায় অনেকে হাতহত হলেও দেশটিতে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

Dhaka-Bangladesh

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কে ১৫ই জুলাই থেকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের চলাচল নিয়ন্ত্রণ এবং ব্যাপক জনসমাগম রয়েছে এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটিতে থাকা বাংলাদেশিরা যে কোনো প্রয়োজনে অঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলস্থ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে যোগাযোগে করতে পারেন। সেখানে জরুরি সেবা, তথ্য আদান-প্রদান এবং সার্বক্ষণিক যোগাযোগে ৩টি হটলাইন চালু করা হয়েছে। +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০, +৯০৫০৬৩৬৪৩১৭৩- ওই ৩টি নম্বরে যে কেউ যে কোনো সেবার জন্য ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। উল্লেখ্য, যুদ্ধাপরাধীর বিচার প্রশ্নে বর্তমানে ঢাকা-আঙ্কারা সম্পর্কে ‘শীতলভাব’ বিরাজ করছে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের পর ঢাকাকে না জানিয়ে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় এরদোগান সরকার। এ ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর আঙ্কারায় থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে কনসালটেশনের জন্য ঢাকায় ডেকে আনা হয়। গত মে মাসের শেষ সপ্তাহ থেকে তিনি ঢাকায় রয়েছেন।

 

গতকাল তুরস্ক পরিস্থিতি নিয়ে কথা হয় রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীর সঙ্গে। মানবজমিনকে তিনি বলেন, দেশটিতে প্রায় সাড়ে ৪শ’র মতো বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। সেখানে কোনো বাংলাদেশি অভিবাসী নেই। উদ্ভূত পরিস্থিতিতে দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের খোঁজ নেয়ার চেষ্টা করা হয়েছে। যাদের মোবাইল নম্বার মিশনে ছিল তাদের প্রত্যেককে সতর্কবার্তা পাঠানো হয়েছে। মিশনের উদ্যোগে সার্বক্ষণিক যোগাযোগে হটলাইন খোলা হয়েছে। বাংলাদেশের মিডিয়ায় স্কলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রদূতের দেয়া তথ্যমতে, তার অনুপস্থিতিতে দূতাবাসের ৩ জন এবং ইস্তাম্বুল কস্যুলেটের ২ জন কর্মকর্তা পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছেন এবং ঢাকাকে নিয়মিত তথ্য সরবরাহ করছেন।

 

পরিস্থিতির উন্নতি হলে রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী চলতি মাসের শেষ নাগাদ তার কর্মস্থলে যোগ দিতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আভাস দিয়েছে। ন্যাটো জোটভুক্ত তুরস্ক সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকালে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির শাসনভার নেয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাজধানী আঙ্কারা এবং দেশটির বৃহৎ শহর ইস্তাম্বুলে ট্যাংক নামে, পথে পথে পাহারায় বসেন সেনা সদস্যরা। সরকারি বিভিন্ন ভবনের নিয়ন্ত্রণও নেন তারা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অবকাশ থেকে ফিরে শনিবার প্রথম প্রহরে ইস্তাম্বুল বিমানবন্দরে এক ভাষণে বলেন, অভ্যুত্থান চেষ্টাকারীরা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। পরে প্রেসিডেন্টের ডাকে দেশটির হাজার হাজার লোক রাস্তায় নামে। জনগণের সর্বাত্মক প্রতিরোধের মুখে অভ্যুত্থান চেষ্টা ‘ব্যর্থ’ হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত