,

অবৈধ দখলে রেলের ৪ হাজার ৩৯১ একর জমি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর জমি অবৈধ দখলে রয়েছে বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এর মধ্যে সরকারি ব্যক্তি-প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দখলভুক্ত রয়েছে ৩ হাজার ৪৬৯ দশমিক ৫ একর জমি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অবৈধ দখলভুক্ত জমির পরিমাণ ৯২২ দশমিক ৩৪ একর।

 

perliament_21

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের (৩৯) এমপি বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী সংসদে এ তথ্য জানান। নাজমুল হক প্রধানের অপর প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত বা পতিত জমির পরিমাণ ১০ হাজার ৮৬৮ দশমিক ৭২ একর।

এসময় রেলপথ মন্ত্রী আরো জানান, অবৈধ দখলভুক্ত রেলভূমি দখলমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। গত জুলাই ১৫ থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলে মোট ১৬৬.৫৩ একর জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

বেগম হাজেরা খাতুনের এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, রেলওয়ের মালিকানাধীন জমি উদ্ধার করে পিপিপির অধীনে এসব জমিতে শপিংমল, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে