,

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত তুর্কি ঘাঁটি থেকে কয়েকজন অভ্যুত্থানকারী আটক

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ব্যবহৃত তুর্কি ঘাঁটি থেকে কয়েকজন অভ্যুত্থানকারী আটক ইনজারলিক বিমানঘাঁটি

 

airvbase

সিরীয় সীমান্তের কাছাকাছি আইএসের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত তুরস্কের একটি বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর একজন জেনারেল এবং অন্য কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম আজ এ খবর দিয়েছে।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত বিমান অভিযানে তুরস্কের ইনজারলিক নামে এ ঘাঁটিটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে আটক তুর্কি বিমান বাহিনীর জেনারেল বেকির এরকান ভানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার সঙ্গে এক ডজনেরও অনুগত সেনা কর্মকর্তাকেও আটক করা হয়।

তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আংকারা ধারণা করছে এ বিমান ঘাঁটি থেকে অভ্যুত্থানকারীরা জঙ্গি বিমানে জ্বালানি নিয়েছে।

গত বছর তুরস্ক ইনজারলিক বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের অনুমতি দেয়। সেখান থেকে দেশটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে কথিত বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলার তেমন কোনো প্রভাব দেখা যায় না।

ইনজারলিক বিমান ঘাঁটিটি কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মার্কিন যুদ্ধবিমান এ-১০ রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যে ছয়টি ঘাঁটি রয়েছে এটি তার একটি। সেখানে পরমাণু বোমাও রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা