,

নোয়াখালীতে অন্যের নববধূকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে অন্যের নববধূকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগস্বামী ফিরোজ আহমেদের সঙ্গে নববধূ অন্বেষা

 

71

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়নপুর গ্রামে ফিরোজ আহমেদের নববিবাহিতা স্ত্রী আরাফা হোসেন অন্বেষাকে (১৯) অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার নয়দিন পরও নববধূ উদ্ধার না হওয়ায় আজ রবিবার এবিএম সিদ্দিক নাসিম, মাসুদ, মামুনসহ তিনজনের বিরুদ্ধে নোয়াখালীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন তার স্বামী ফিরোজ আহমেদ।

নববধূর স্বামী ফিরোজ আহমেদ ও তার পরিবার জানায়, গত ৭ মার্চ বেগমগঞ্জের জয়নারায়নপুর গ্রামের প্রবাসী মোজাম্মেল হোসেনের কন্যা আরাফা হোসেন অন্বেষার সাথে একই গ্রামের মৃত শাহজাহানের পুত্র ফিরোজ আহমেদের বিবাহ হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী সুন্দরভাবে বসবাস করছিল। ঈদের পরদিন গত ৮ জুলাই অন্বেষা তার মাকে দেখার জন্য বাবার বাড়িতে গেলে একই গ্রামের এবিএম সিদ্দিক নাসিমের নেতৃত্বে তিন বখাটে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর নয়দিন পার হলেও অন্বেষাকে উদ্ধার করা যায়নি।

এ পরিস্থিতিতে নববধূকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা