,

তদন্তে এমন জিনিস বের হবে, আপনারা তাজ্জব হয়ে যাবেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের তদন্তকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেখবেন ভবিষ্যতে এমন এমন জিনিস বের হবে, আপনারা নিজেরাই তাজ্জব হয়ে যাবেন। ভাববেন কী ভাবে এ কাজগুলো এরা করেছে। রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তদন্ত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

pm_135266

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ১১তম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী বলেন, তদন্তের অনেকগুলো ধাপ আছে, সেগুলো করা হচ্ছে, সব খুঁজে বের করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা থেকে আমরা যতগুলো তথ্য পাচ্ছি, সেখানে যতটুকু প্রকাশ করার দরকার আমরা ততটুকু করছি। এর জন্য সময় দিতে হবে।

সরকার প্রধান শেখ হাসিনা এ প্রসঙ্গে আরও বলেন, তদন্ত কাজ নিয়ে বেশি খোঁচাখুচি করবেন না। যখন আমরা তদন্ত সফলভাবে শেষ করতে পারব তখন সব জানাব।

শেখ হাসিনা আরও বলেন, তদন্ত পুরোপুরি সম্পন্ন হওয়ার আগে যদি একটা শব্দ বেরিয়ে যায়, মনে করেন একটা সূত্র হারিয়ে ফেললাম। নিশ্চয়ই আপনারা সেটা চাইবেন না। কারণ এই সূত্র ধরে আমরা অনেক দূর যেতে পারব। সত্য তুলে আনতে পারব। সেভাবেই তদন্তগুলো করা হচ্ছে। তাই সূত্র হারাক নিশ্চয়ই আপনারা তা চাইবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা