,

পাক মডেল হত্যার ঘটনায় ভাইকে আটক

22222222.আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সুন্দরী মডেল ও অভিনেত্রী কান্দিল বালুচের হত্যার ঘটনায় তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ। পারিবারিক সম্মান রক্ষার জন্য (অনার কিলিং) তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠার পরই তাকে গ্রেপ্তার করা হয়। ধরা পড়ার পর নিজের দু বছরের বড় বোনকে হত্যার কথা স্বীকার করেছেন ভাই ওয়াসিম।

শনিবার রাতে পাঞ্জাবের দেরা গাজি খান শহর থেকে কান্দিল বালুচের ছোট ভাই ওয়াসিমকে (২৪) আটক করে পুলিশ। বালুচ নিহত হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ধরা পড়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি ওই মডেলকে হত্যার কথা স্বীকার করেছেন। ওয়াসিম বলেছেন, সামাজিক মাধ্যমে নানা ভিডিও ও বিবৃতি দিয়ে বালুচ পরিবারের সম্মান ক্ষুন্ন করেছিলেন তার বোন। তাই পরিবারের সম্মান বাঁচাতে শুক্রবার রাতে তিনি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন।

ওই সংবাদ সম্মেলনে ওয়াসিম আরো বলেন,‘আমি যে তাকে হত্যা করব এটি সে বুঝতে পারেনি। আমি আগেই তাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে নিয়েছিলাম। পরে মুখ ও নাক চেপে ধরে তাকে খুন করি।’

এ সম্পর্কে স্থানীয় পুলিশ কর্মকর্তা আজহার আক্রাম জানান, কান্দিল বালুচকে হত্যার পর দুই বন্ধুর সঙ্গে দেরা গাজি খান শহরে পালিয়ে যান ওয়াসিম। পুলিশ তার ওই দুই বন্ধুকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বালুচ হত্যার সঙ্গে ওই দুজনের কোনো যোগসূত্র আছে কিনা তা তাদের গ্রেপ্তার করার পরই জানা যাবে।

শনিবার সকালে মুলতান শহরের করিমাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে ওই মডেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার ঘটনায় ছেলে ওয়াসিমকে আসামি করে ওইদিনই মামলা দায়ের করেন বালুচের বাবা মোহাম্মদ আজিম। তার মেয়ে কান্দিল যে অনার কিলিংয়ের শিকার হয়েছেন তিনি শুরু থেকেই সে বিষয়ে নিশ্চিত ছিলেন।

প্রসঙ্গত, কান্দিল বালুচের জন্ম ১৯৯০ সালে। তিনি মডেল ও অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন ২০১৪ সালে। তবে মডেল হিসেবে তিনি যত না নাম করেছিলেন, তার চাইতেও বেশি আলোচিত ছিলেন সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে। ফেসবুকে তিনি প্রায়ই নিজের খোলামেলা ছবি ও সেলফি পোস্ট করতেন। পাশাপাশি চলমান নানা ইস্যু নিয়েও নিজের মন্তব্য দিতেন। পাকিস্তানের মত রক্ষণশীল দেশের মেয়েদের জন্য এটি ছিল একটি ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে সেই সাহসিকতার মূল্য পরিশোধ করলেন বালুচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে