,

তুরস্কের একে পার্টি ফের আলোচনায়

19338_1468740906আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সেনা অভ্যুত্থান ঠেকাতে সবচেয়ে বড় যে শক্তি মাঠে নেমেছিল বলে মনে করা হচ্ছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি।

দলটির নেতারা সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেকেই মনে করেন ‘রক্ষণশীল গণতন্ত্রের’ কথা বললেও একেপি আসলে ইসলামঘেঁষা।

উইকিপিডিয়ার তথ্যে দেখা যায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত দলটি গত পাঁচটি নির্বাচনেই জয়লাভ করেছে। বর্তমানে সংসদে ৩১৬টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে একেপি।

প্রতিষ্ঠার পর থেকে একেপি নিজেকে পাশ্চাত্যপন্থী ও আমেরিকানপন্থী হিসেবে প্রচার করতে থাকে। উদারবাজার অর্থনীতিরও সমর্থক দলটি। তবে দলটিকে মোটাদাগে ইসলামপন্থী হিসেবেই বিবেচনা করেন অনেকে।

তুরস্কের সংবিধানে ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি থাকলেও ক্ষমতাসীন একেপি সেই আদর্শের প্রতি কতটা অঙ্গীকারবদ্ধ তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মিসরের ইসলামী দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে একেপির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন দাবি করে নিষিদ্ধ করেছে মিসর ও সৌদি সরকার। একে পার্টি তলে তলে ইসলামী দলের ভূমিকাই পালন করছে বলে অনেকের অভিযোগ।
সারা বিশ্বের বিভিন্ন ইসলামী দলগুলোকে তুর্কি সরকার সহায়তা দিয়ে থাকে বলে অভিযোগ। দলটি বাংলাদেশের জামায়াতে ইসলামীর মতো বিতর্কিত দলের পক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে। মিসরে মুসলিম ব্রাদারহুডের পক্ষেও তাদের সমর্থনের কথা কারও অজানা নয়। একে পার্টি প্যান-ইসলামী ও নব্য উসমানীয় শাসনের পক্ষে বলে সমালোচনা আছে।

সারা বিশ্বের আলোচিত-সমালোচিত ইসলামী দলগুলো আগে মিসরভিত্তিক মুসলিম ব্রাদারহুডের সমর্থন পেত। এখন ব্রাদারহুড অস্তিত্ব সংকটে। ব্রাদারহুডের আসনে এখন একেপি বসেছে বলেই অনেকে মনে করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে