,

বিয়ে নিয়ে যা বললেন পরীমনি

porimoniবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে ব্যর্থ নায়িকার তকমা পাওয়া পরীমনির বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। চলতি বছরের শুরুর দিকে বিয়ে নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন পরীমনি।

গত জানুয়ারিতে তার একাধিক বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছিল সরব। এ নিয়ে অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন নায়িকা।

এর পর ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হাতে আংটি পরা একটি ছবি পোস্ট করেন পরীমনি। পরে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন তার বাগদান হয়ে গেছে। খুব শিগগিরই বিয়ে করবেন তিনি। বিস্তারিত সময় হলেই জানানো হবে।

কিন্তু বাগদানের সেই ছবি পোস্ট করার ৫ মাস পরেও আর বিস্তারিত জানা যায়নি। সম্প্রতি বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিয়ে নিয়ে নয়, এখন আমি কাজ নিয়ে ভাবছি। আমার ভাবনায় এখন শুধুই কাজ। বিয়ে নিয়ে ভাবতে গেলে অভিনয়টা ঠিকমতো করা হবে না।

বিয়ে নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি পরীমনি।

পরীমনি বাগদানের ছবি দিলে কী হবে! তার সেই বাগদানের কথা কেউ বিশ্বাস করেনি। অনেকের দাবি ছিল, বিয়ের আলোচনার বিষয়টি থেকে সবার নজড় সরাতেই ওই কৌশল নিয়েছিলেন পরী।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি আইডি থেকে শেয়ার করা হয় পরীমনির কিছু ছবি। তিনি দাবি করেন, এই নায়িকা পরীই তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

ওই আইডি থেকে লেখা হয়, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতিমণি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি একসময় ভোলা সদরেই থাকত তার জামাইবাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ-লালসার দিকে। যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করল না। যাই হোক, ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম।’

অনিকের এই স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিছু অনলাইন পত্রিকা বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে। এরপর ওইদিন বিকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে পরীমনি ছবিগুলোর বিষয়ে খবর প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, ‘সরি টু সে, ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! আরে ভাই, এ রকম ছবি আমার হাজারজনের সঙ্গে আছে।

তার মানে এই নয় যে সেই হাজারজন আমার জামাই লাগে। আর কী এমন ছবিখানা পাইছেন যেইখানা নিয়া এত্তো লাফালাফি শুরু কইরা দিছেন? ছবিতে কি আমি বউ সেজে বাসরঘরে বসে আছি? না আমি নেংটা হয়ে দাঁড়িয়ে আছি? পরীমনি এই স্ট্যাটাস দেয়ায় অনেকেই স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করে বিভিন্ন স্ট্যাটাস দিতে থাকে। যেখানে প্রায় সবাই এমন একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা