বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষকদের সহযোগিতা চান আইজিপি

private-universityনিউজ ডেস্ক : আগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি প্রবণতা দেখা গেলেও এখন ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে’ পড়ুয়া ছেলেরাও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। আর তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

রোববার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এক মতবিনিময় সভায় আইজিপি শহীদুল হক এই আহ্বান জানান।

এই মতবিনিময় সভায় দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সভায় পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পুলিশের আইজি শহীদুল হক বলেন, সন্তানরা যেন বিপথে না যায় তা দেখার দায়িত্ব পরিবারের। আমি মনে করি শিক্ষকদেরও দায়দায়িত্ব আছে নজরদারি করার। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করে দিয়ে সবাইকে যার যার অবস্থানে থেকে সঙ্কট মোকাবিলায় এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি।

পুলিশের আইজি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে আইনশৃংখলা বাহিনী জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলা করবে। সন্তানরা যেন এসব কর্মকাণ্ডে জড়িয়ে না পড়তে পারে তার দায়িত্ব আমাদের সকলের, পরিবারের। শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরও দায়িত্ব আছে নজরদারি করার। কীভাবে নজরদারি করা যায় সে বিষয়ে আপনারা মতামত দেবেন।

তিনি বলেন, তরুণদের সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত করা হচ্ছে। কোরআনের কিছু সুরার খণ্ডিত অংশ বিকৃত করে জিহাদের নামে বেহেস্তে যেতে পারবে বলে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে। আর বেহেস্তের আশায় তারা জীবন বিসর্জন দেয়।

শহীদুল হক বলেন, জঙ্গিরা মানবতার বিরুদ্ধে হামলা করছে। এসব হামলা করে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ধ্বংস করার জন্য এসব ষড়যন্ত্র হচ্ছে।

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কি করা উচিত সে বিষয়ে সবার কাছে পরামর্শ চেয়ে নতুন করে কাউকে যেন জঙ্গিরা ‘রিক্রুট’ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান আইজিপি।

মতবিনিময় সভার শুরুতে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও সভায় বক্তব্য দেন।

উল্লেখ্য গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ছয় জঙ্গিসহ ২৮ জন নিহত হন। নিহতদের ১৭ জন বিদেশী। ৩ জন বাংলাদেশী। এছাড়া শোলাকিয়া হামলায় দুই পুলিশ ও এক পথচারী নিহত।

এসব হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। যাদের মধ্যে দু’জন নর্থ সাউথের সাবেক ছাত্র।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব