,

জেনে নিন শাহরুখের পরবর্তী ৫ সিনেমার তথ্য

shahrukh১. শাহরুখের পরবর্তী ছবি ‘রইস’ মুক্তি পাওয়ার কথা ছিল গত ৬ জুলাই। কিন্তু মুক্তির দিন পিছিয়ে আগামী বছরের ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এছাড়া সিনেমায় শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে কোমর দুলাবেন সাবেক পর্নস্টার সানি লিওন।

২. ‘তনু ওয়েডস মনু’ ছবির পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে শাহরুখকে একজন বামনের চরিত্রে দেখা যাবে। সিনেমায় শাহরুখের উচ্চতা মাত্র ৩ ফুট। এই ছবি নিয়ে সবার সঙ্গে খুব এক্সাইটেড শাহরুখ নিজেও।

৩. ‘ডন’ আর ‘ডন ২’-এর সাফল্যের পর ফারহান আখতারের ‘ডন ৩’-এর চিত্রনাট্য মোটামুটি তৈরি। তবে শাহরুখের বিপরীতে এবার প্রিয়াঙ্কা নাকি অন্য কোনও মুখ দেখা যাবে তা এখনও জানা যায়নি।

৪. ইমতিয়াজ আলির পরবর্তী ছবিতে, নাম এখনও ঠিক হয়নি, থাকছেন শাহরুখ খান। এই ছবিতে নাকি শাহরুখের বিপরীতে আবারও দেখা যাবে আনুশকা শর্মাকে।

৫. পরিচালক গৌরী শিন্ডের পরবর্তী ছবিতেও থাকছেন শাহরুখ খান। ছবির নাম ‘ডিয়ার জিন্দেগি’। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন আরও চার নায়ক। আলিয়া ভট্টের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ছবির চার নায়ক আদিত্য রায় কাপূর, অঙ্গদ বেদী, আলি জাফর এবং কুণাল কাপূরকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা