,

জামিন বিষয়ে আপিলের অনুমতি পেলেন শফিক রেহমান

120নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের জামিনের আবেদন খারিজাদেশের বিরুদ্ধে সাংবাদিক শফিক রেহমানের আপিলের অনুমতির (লিভ টু আপিল) আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে শফিক রেহমানের যথাযথ চিকিৎসা দিতে এবং প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে রবিবার আদেশের দিন ধার্য করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। আরও ছিলেন এ জে মোহাম্মদ আলী ও জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে আটকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দু’দফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলায় শফিক রেহমানের জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে ২৫ মে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরদ্ধে লিভ টু আপিল করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা