,

কুমিল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চান্দিনা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

500x350_64c7db46f8d3527d565c88915e047916_20

শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী।

গ্রেফতার কৃত আনোয়ার হোসেন ওই উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর উত্তর পাড়া গ্রামের হারেজ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ছায়কোট গ্রামের এক প্রতিবন্ধী কিশোরী (১৪) বৃহস্পতিবার খালার বাড়ি শ্রীমন্তপুরে বেড়াতে যায়। খালার বাড়িতে এক বিবাহের অনুষ্ঠান চলাকালীন অনুমানিক রাত ৯টার দিকে পাশ্ববর্তী হারেজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন তাকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে প্রতিবন্ধী কিশোরী অচেতন হয়ে পড়লে ধর্ষক আনোয়ার মেয়েটিকে ঘরে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসি রসুল আহমেদ নিজামী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন মেয়েটির পরিবার। ওই মামলার প্রেক্ষিতে ধর্ষক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা