,

তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে

Turkey Military Coupনিউজ ডেস্ক : তুরস্কে সরকারকে হটাতে সেনা অভ্যুত্থানচেষ্টায় বহু হতাহতের ঘটনায় বাংলাদেশি প্রবাসীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তাদের চলাচল সীমিত করা এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আজ শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভ্রমণ-নির্দেশিকায় বলা হয়, ‘তুরস্কের বর্তমান পরিস্থিতিতে যতদূর জানা যায়, বিশেষত ১৫ জুলাই থেকে, তার ভিত্তিতে সেদেশে অবস্থানরত বাংলাদেশীদের তাদের চলাচল সীমিত এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘প্রাপ্ত সংবাদ অনুসারে তুরস্কে অবস্থানরত সকল বাংলাদেশি নিরাপদে রয়েছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো সহায়তা বা সহযোগিতার জন্য রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হচ্ছে: +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০, +৯০৫০৬৩৬৪৩১৭৩।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার গভীর রাতে তুরস্কে এরদোয়ান সরকারকে ক্ষমতা থেকে হটাতে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানচেষ্টা চালায়। এতে আড়াই শতাধিক লোক নিহত এবং বহু আহতের ঘটনা ঘটলেও অভ্যুত্থানচেষ্টা সফল হয়নি। সাধারণ জনতার প্রতিরোধে ব্যর্থ হয় সেনাদের অভ্যুত্থানচেষ্টা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা