,

সংসদের একাদশ অধিবেশন আজ শুরু

225023sangsodনিউজ ডেস্ক : ১৬ দিন মুলতবির পর আজ বিকাল সাড়ে ৫টায় দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন আবার শুরু হচ্ছে। গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন।

ওই দিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের সম্পুরক বাজেটও পেশ করেন। গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। বাজেট পাসের দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদের অধিবেশন ১৭ জুন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে সম্পুরক ও মূল বাজেটের ওপর দীর্ঘ ২০ কার্যদিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সরকারি-বিরোধী দলের ২৪৬ জন সংসদ সদস্য এ সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা